যেসব দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী বাস করেন সেসব দেশকে একত্রে মুসলিম বিশ্ব বলে। মুসলিমদের সমগ্র মনন, অবস্থান ও অস্তিত্ব জনিত পরিস্থিতিকে মুসলিম জাহান বলা হয়।
আধুনিক ভূ-রাজনৈতিক অর্থে 'মুসলিম বিশ্ব' এবং 'ইসলামী বিশ্ব' শব্দটি এমন দেশগুলিকে বোঝায় যেখানে ইসলাম ব্যাপকভাবে বিস্তৃত , যদিও এই অন্তর্ভুক্তির জন্য কোনও সম্মত মানদণ্ড নেই ।.[৯][১০]
ইসলাম ধর্মের প্রচার শুরু হয় ৬১২ সালে। ৬২২সালে মদীনায় প্রথম মুসলিম অধ্যুশিত রাজ্য তৈরি হয়। ৬৩২ সালের মধ্যে মুহাম্মাদ (সা:) আরবের অধিকাংশ অধিকারে আনেন।এরপর রশিদীয় খিলাফত প্রতিষ্ঠা হয়। এই সময় অন্তর্দ্বন্দ্ব দেখা যায়। এরপর উমাইয়া বংশের শাসন শুরু হয়। তার পর আব্বাসীয় বংশ আসে। এরমধ্যে ইসলাম স্পেন থেকে চীন সীমান্ত অব্ধি ছড়িয়ে যায়। এরপর আফগান শাসকরা ভারত আক্রমণ করেন ও পরে উপমহাদেশেও মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর তুর্কিশক্তির উত্থান হয়। ক্রুসেড বা ধর্মযুদ্ধ বাধে। স্পেনে পুনরায় খ্রিষ্টীয় শাসন হয়। এরমধ্যে উসমানীয় তুর্কিদের হাতে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়।
0 comments:
Post a Comment